বড়লেখায় সড়ক শৃঙ্খলা নিয়ন্ত্রণে অফিসার ইনচার্জের সাথে নিসচা’র মতবিনিময়

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখা পৌর শহরে যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি)’র সাথে মতবিনিময় করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

Advertisements

মঙ্গলবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮ টায় বড়লেখা থানা কার্যালয়ে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ ও কার্যনির্বাহী সদস্য জাকারিয়া আহমদ, ছাদিকুর রহমান প্রমুখ।

এসময় গত ৬ আগস্ট থেকে দেশের ক্রান্তিলগ্নে ট্রাফিক নিয়ন্ত্রণে দিন-রাত টানা ১০ দিন সড়ক শৃঙ্খলায় বিশেষ ভূমিকা রাখায় অফিসার ইনচার্জ নিসচা বড়লেখা শাখার প্রতি আন্তরিক ধন্যবাদসহ ভূয়সী প্রশংসা করেন এবং তিনি নিসচা’র কার্যক্রমের প্রতি সবধরনের সহযোগিতা প্রদানে আশাবাদ ব্যক্ত করেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dlnb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন