বড়লেখায় নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদরাসায় কোরআন বিতরণ

- Advertisements -

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে গ্রামতলা নূরে মদিনা হাফিজিয়া মাদরাসার ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের আহ্বানকে সম্মান জানিয়ে শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ৮ ঘটিকায় গ্রামতলা নূরে মদিনা হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগে অধ্যায়নরত ১০ জন হাফেজ ছাত্রদের মধ্যে কোরআন শরীফ বিতরণ করা হয়।

Advertisements

এসময় অত্র মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মো: ইউসুফ আলী’র নিকট কোরআন শরীফ প্রদান করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

কোরআন শরীফ প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক মোহাম্মদ হানিফ পারভেজ, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন ও কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর, এনাম উদ্দিন প্রমুখ।

Advertisements

উল্লেখ্য, ১ ডিসেম্বর ২০২১ নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সংগ্রাম,সাফল্য ও গৌরবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল শাখা সংগঠনকে কেক না কেটে জনহিতকর কাজে ব্যয় করার নির্দেশ প্রদান করেন নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তাঁর আহ্বানকে সম্মান জানিয়ে নিসচা বড়লেখা উপজেলা শাখা সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করে কর্মসূচির মধ্যে যা রয়েছে, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন, এতিমখানার ছাত্রদের মাঝে কোরআন বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, জানাহারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান, ট্রাফিক পুলিশের সাথে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক মতবিনিময় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক ক্যাম্পেইনসহ আরোও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o0t5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন