মাদ্রাসা ও এতিমখানায় নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার ইফতার বিতরণ

- Advertisements -

রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ ইফতার পার্টি না করে মাদ্রাসা ও এতিম খানায় ইফতার সামগ্রী বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখা।

শনিবার(২৩ মার্চ) পৌর এলাকার ৪ টি মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় । ইফতার বিতরন করেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন। এসময় উপস্থিত ছিলেন আলিয়ারহাট ডি ইউ এস ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম, নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান,সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী,সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ,দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মজনু মিয়া,প্রচার সম্পাদক সোহেল রানা,প্রকাশনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, মাওঃ সাইদুর রহমান সহ,মাদ্রাসা শিক্ষক,পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisements

এসময় মাদ্রাসা ও ইয়াতিম শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন নিসচা নেতৃবৃন্দ।

ইফতার বিতরণ কার্যক্রমের পূর্বে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Advertisements

উল্লেখ্য এবছর ইফতার পাটি না করে মাদ্রাসা ও এতিমখানায় ইফতার বিতরন করলো নিরাপদ সড়ক চাই(নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r671
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন