সমাজসেবায় বিশেষ অবদানের জন্য নিসচা বড়লেখা শাখাকে পাবলিকেশন সোসাইটি কতৃক সংবর্ধনা

- Advertisements -

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদানের রাখায় নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ ঘটিকার সময় বড়লেখা পৌরসভা হল রুমে বড়লেখা পাবলিকেশন সোসাইটি কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়।

Advertisements

বড়লেখা পাবলিকেশন সোসাইটি’র সভাপতি মাহতাব আল মামুনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম শিরুলের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী , বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, পৌর কাউন্সিলর কবির আহমদ,সমাজসেবক আব্দুল কুদ্দুস স্বপন,জাকির হোসেন সহ প্রমূখ।

Advertisements

উল্লেখ্য, নিরাপদ সড়ক (চাই) নিসচা বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন কার্যকরী কমিটির সদস্য আহমেদ নোমান ও অপুজিত দাস।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tyfg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন