সড়কযোদ্ধা স্বেচ্ছাসেবী ইমরানকে লাঞ্ছিত করার প্রতিবাদে নিসচা বড়লেখা শাখার মানববন্ধন

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ সড়কে নিসচা ধামরাই উপজেলা শাখার সহ-সভাপতি সড়ক যোদ্ধা স্বেচ্ছাসেবী ইমরান হোসেনকে লাঞ্ছিত ও নিরাপদ সড়ক আন্দোলনকে কুটুক্তি করায় সারাদেশে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচার শাখা সংগঠনের ন্যায় আজ নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুন) বৈরী আবহাওয়ার মাঝেও পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপজেলা সাধারণ সম্পাদক তপন চৌধুরী, বঙ্গবন্ধু সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ-উল ইসলাম প্রিন্স, নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক মোহাম্মদ হানিফ পারভেজ, সহ-সভাপতি আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মাওলানা মাসুম আহমেদ, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রকাশনা সম্পাদক ব্যাংকার মারুফ হোসাইন সুমন।

Advertisements

এছাড়াও উপস্থিত ছিলেন তারুণ্য নাট্যগোষ্ঠীর কার্যকরী সদস্য জালাল আহমদ, নিসচার কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মোহাম্মদ ইমরান হোসেন, সড়ক নিরাপদ করার আন্দোলনের একজন যোদ্ধা। তিনি ধামরাই উপজেলা কমিটির সহ-সভাপতি।

আজ সড়কে আইন অমান্যকারীদের হাতে তাকে লাঞ্ছিত হতে হয়েছে। তার অপরাধ ঢাকা-আরিচা মহা সড়কে উল্টোপথে আসা গাড়ীকে আইন মেনে সোজা পথে চলতে বলা। এ জন্য তাকে হেনস্তা করে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করা হয়েছে। আমরা হতবাক, আমরা স্তম্ভিত।

Advertisements

বক্তারা এই ঘটনায় প্রকৃত দোষী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান এবং বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিসচা দীর্ঘ ২৯ বছর থেকে জনস্বার্থে দেশ ও দশের কল্যাণে কাজ করে আসছে। নিসচার আন্দোলন নিয়ে যারা কুটুক্তি করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে দেশ-বিদেশের নিসচা সংগঠনের যোদ্ধারা দূর্বার আন্দোলন গড়ে তুলবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/078s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন