ইলিয়াস কাঞ্চন-এর জন্মদিন উপলক্ষে রাজশাহীতে শীতবস্ত্র কম্বল বিতরণ

- Advertisements -

রাজশাহীতে নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার আয়োজনে নিসচা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর ৬৮তম জন্মদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়। নিরাপদ সড়ক চাই এর নের্তৃবৃন্দ ও কর্মীবৃন্দের সমন্বয়ে নগরীর লক্ষীপুর মোড়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় ট্রাফিক ক্যাম্পেইন ও সড়ক নিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এরপর দুপুর ৩ টার সময় নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার অফিস প্রাঙ্গনে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেব কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে কম্বল গ্রহীতারা উচ্ছাস প্রকাশ করেন এবং ইলিয়াস কাঞ্চনের দীর্ঘ আয়ুর জন্য দোয়া করেন।

Advertisements

কর্মসূচিতে নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি প্রোকৌশলী জুনায়েদ আহমেদের নের্তৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারন সম্পাদক প্রকৌ. আরিফুল ইসলাম, সাবান আলী দিলীপ ও সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ।

Advertisements

এছাড়াও উপস্থিত ছিলেন সবুজ আলী, আসমানী খাতুন আঁখি, আজমিরা আখতার, মিজানুর রহমান, ইউনুস, পিংকি রানী, তমা ঘোষ, খুশি, আফ্রিদি, আখি খাতুন, ইয়াসমিন আরা, শাহীন, শাহরিয়ার ইসতি প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d6th
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন