নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

- Advertisements -

খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া: নিরাপদ সড়ক চাই একটি জনপ্রিয় জাতীয় সামাজিক সংগঠন। ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস দেশব্যাপী সরকারি এবং বেসরকারিভাবে যথাযথ মর্যাদা পালিত হয়। জাতীয় সড়ক দিবস পালন উপলক্ষে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা আজ সন্ধ্যায় ডুমুরিয়া মুক্তিযোদ্ধা মার্কেটে আলোচনা সভার আয়োজন করে।

৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ডুমুরিয়া মুক্তিযোদ্ধা মার্কেট কমপ্লেক্সে নিসচা সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্ব সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে শাহজাহান জমাদ্দারকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট জাতীয় সড়ক দিবস উদযাপন কমিটি গঠিত হয়।

Advertisements

আলোচনা সভায় নিসচা উপদেষ্টা আব্দুল কাইউম জমাদ্দার বলেন নিরাপদ সড়ক চাই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের হাতে গড়া সংগঠন, প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চন কে হারিয়ে দীর্ঘ ৩০ বছর সড়ক দুর্ঘটনা রোধে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আমরা নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় সড়ক দিবসের মাস পালন করবো। আমরা চাই সড়ক দুর্ঘটনামূলক বাংলাদেশ।

Advertisements

আলোচনার সভায় আরো উপস্থিত ছিলেন নিসচা উপদেষ্টার আব্দুল কাইউম জমাদ্দার, সহ সভাপতি শাহজাহান জমাদ্দার, গাজী আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কোষাধক্ষ্য রবিউল ইসলাম, কার্যকরী সদস্য মোল্লা মনিরুল ইসলাম, রিয়াজুল ইসলাম, শাহারুজ্জামান সবুজ, সমরেশ কুমার রায়,শাহানেওয়াজ শেখ, ইকবাল হোসেন,এম এ জলিল সহ বিভিন্ন পর্যায়ের শুভাকাঙ্ক্ষী বৃন্দ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jt9j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন