পাবনা জেলা শাখার উদ্যোগে নিসচা এর ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- Advertisements -

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনায় নিসচা পাবনা জেলা শাখার আয়োজনে আজ ১ ডিসেম্বর ২০২১ সন্ধ্যা ৬.১৫ মিনিটে পাবনার প্রনকেন্দ্র আব্দুল হামিদ রোডে শোভাযাত্রার মাধ্যমে ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। শোভাযাত্রা শেষে নিসচা পাবনা জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisements

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনাইন (কোয়েল)। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ এ,কে,এম, মীর্জা শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা পাবনা জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক এস,এম, মাহাবুব আলম, ট্রাক,লরি ও কাভার্ড ভ্যান মালিক এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবীর, আরো উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি পাবনা জেলা ইউনিট কমান্ড লুৎফুল বারী, নিসচা পাবনা জেলা শাখার সহ-সভাপতি আব্দুল মান্নান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম হাসনায়েন বিপ্লব, প্রচার সম্পাদক ফজলুল হক সুমন, মীর ফজলুল করীম বাচ্চু, তারুণ্যের অগ্রযাত্রার কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জুবায়ের খান প্রিন্সসহ আরো অনেকেই ।

এ সময় আরো উপস্থিত ছিলেন নিসচা পাবনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জোহা জাহাঙ্গীর,  অর্থ সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মিলন মাহাবুব, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক আর,কে আকাশ, কার্যকরী সদস্য মোস্তফা কাওসার সেজান, এবাদত হোসেন, লিটন,মামুন, আশিকসহ সকল সদস্য বৃন্দ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ubsn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন