বগুড়ার কাহালুতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল জাতীয় নিরাপদ সড়ক দিবস

- Advertisements -

ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার, এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২২ শে অক্টোবর) সকাল ১১টায় বগুড়ার কাহালু উপজেলার জাতীয় নিরাপদ সড়ক চাই নিসচা কমিটির এর আয়োজনে কাহালু উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

Advertisements

উক্ত র‍্যালিতে অংশগ্রহণ করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ মেরিনা আফরোজ। কাহালু উপজেলা সহকারী (ভুমি) মোসাম্মৎ রেবেকা সুলতানা ডলি সহ জাতীয় নিরাপদ সড়ক চাই নিসচা এর সভাপতি মোঃ কুতুব শাহাব উদ্দিন বাবু সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান সহ জাতীয় নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির সকল সদস্য সহ অত্র এলাকার অনেক জনসাধারণ এইর্্যলীতে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সার্বিক পরিচালনায় দায়িত্ব ছিলেন নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলার সভাপতি কুতুব শাহাবুদ্দিন বাবু । উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী ( ভূমি) মোছাম্মৎ রেবেকা সুলতানা ডলি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মোঃ জুয়েল হোসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন সাংবাদিক মোঃ হারুন অর রশিদ রাসেল রহমান সহ আরো অনেক সদস্যবৃন্দ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8wqj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন