চেন্নাইয়ে বসবাসের সিদ্ধান্ত কেন নিলেন আমির?

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস করেন। হঠাৎ মুম্বাই ছেড়ে চেন্নাইয়ে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেখানে দুই মাস অবস্থান করবেন এই অভিনেতা।

আমির খানের মা জিনাত হোসেন অসুস্থ। তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মায়ের চিকিৎসার জন্য আমির খান চেন্নাইয়ে দুই মাস থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisements

আমির খানের ঘনিষ্ঠ একজন ইন্ডিয়া টুডে-কে বলেন, ‘কঠিন সময়ে মায়ের পাশে থাকতে চান আমির খান। চেন্নাইয়ের যে হাসপাতালে ভর্তি আমির খানের মা, তার কাছের কোনো একটি হোটেলে উঠবেন তিনি। যাতে প্রয়োজনে হাসপাতালে উপস্থিত হতে পারেন।’

Advertisements

গত বছরের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন আমির খান। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে চমকে দেন ভক্তদের। এক বছরের বিরতির পর ‘সিতারে জমিন পার’ সিনেমা নিয়ে ফিরছেন এই নায়ক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oyqt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন