হেনস্তার শিকার রাকেশ রোশন

- Advertisements -

হেনস্তার শিকার হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা রাকেশ রোশন। মুম্বাইয়ের একটি রেস্তোঁরায় নাকি হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন রাকেশ রোশন। তিনি বলেন, একবার জিতেন্দ্র এবং আমি একটি রেস্টুরেন্টে বসেছিলাম। একজন মাতাল লোক আমাদের সামনে এসে বসল। কোনো কারণে, সে আমাদের নাম নিয়ে গালিগালাজ করতে শুরু করল।

Advertisements

তিনি আরও বলেন, তার অপ্রত্যাশিত আচরণে আমি দৃশ্যত ক্ষুব্ধ হয়েছিলাম। এরপর আমি জিতেন্দ্রকে বলেছিলাম, জীতু, আমার মনে হয় তার সঙ্গে কথা বলা উচিত। জিতু তখন বলেন, না চুপ করে থাকাই ভালো।

নির্মাতা বলেন, অকারণ ঝামেলায় না জড়িয়ে নিজের সম্মান বজায় রেখে সরে দাঁড়ানোর শিক্ষা সে দিন আমি পেয়েছি।

Advertisements

একই সাক্ষাৎকারে ‘কৃষ’র পরবর্তী ফ্র্যাঞ্চাইজি নিয়েও মুখ খুলেছেন রাকেশ। তিনি বলেন, ইতোমধ্যেই ‘কৃষ চার’র স্ক্রিপ্টটি সম্পূর্ণ হয়ে গেছে। সবকিছু ঠিক হয়ে গেলে সিনেমার কাজ শুরু করবেন। এ ছাড়া বহুল খরচের জন্য পিছিয়ে যাচ্ছে সিনেমাটির মুক্তি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/p57r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন