হাসপাতালে নচিকেতা

- Advertisements -

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় গতকাল শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ভারতীয় গণমাধ্যম জানায়, চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকলেও বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই নচিকেতার শরীর ভালো যাচ্ছিল না। অসুস্থতার কারণে তিনি আসানসোলের শো বাতিল করতে বাধ্য হন।

Advertisements

আজ রোববার (৭ ডিসেম্বর) আরেকটি শোতে অংশ নেওয়া কথা ছিল নচিকেতার। অসুস্থতার কারণে সেটিও বাতিল করা হয়েছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় আগামী সব শো আপাতত স্থগিত রাখা হয়েছে।

এর আগে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও অসুস্থতার কারণে নচিকেতা একটি শো বাতিল করেছিলেন। তখন তার পরিবার জানিয়েছিল, গায়কের সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে। এটি শীতে বেড়ে যায় এবং টানা শো করার ফলে সমস্যা আরও জটিল হয়।

Advertisements

তবে এবারের পরিস্থিতি ভিন্ন। সারভাইকাল নয়, হার্টের সমস্যায় চিকিৎসাধীন এই গায়ক। পরিবারের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তার দ্রুত সুস্থতার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/p91g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন