নোয়াখালীতে গৃহবধূর নগ্ন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়, গ্রেফতার ১

- Advertisements -

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক গৃহবধূর নগ্ন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার  অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মোরশেদ আলম রুবেল (৩৫) উপজেলার সোনাইমুড়ী পৌরসভার আটিয়াবাড়ী এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

Advertisements

শনিবার দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী  ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার কথা রয়েছে।  এর আগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে সোনাইমুড়ীর পৌরসভার আটিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি রুবেলের সঙ্গে পাঁচ মাস আগে ওই গৃহবধূর মুঠোফোনে পরিচয় হয়। পরে আসামি রুবেল সুকৌশলে চৌমুহনীর একটি হোটেলে এনে ওই নারীর সাথে দৈহিক সম্পর্ক করে এবং গোপনে ভিকটিমের নগ্ন ভিডিও ধারণ করে নেয়। পরবর্তীতে নগ্ন ভিডিও ভিকটিমের মুঠোফোনে পাঠিয়ে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের ভয় দেখিয়ে ভিকটিমের কাছ থেকে বিভিন্ন সময়ে ৮৫ হাজার টাকা, ১টি স্বর্ণের চেইন ও ১ জোড়া কানের দুল হাতিয়ে নেয়।

Advertisements

ওসি আরও জানান, এরপর আরও টাকা দেওয়ার জন্য ভিকটিমকে চাপ দিতে থাকে। এতে ভিকটিম পুলিশ সুপার নোয়াখালীর কার্যালয়ে লিখিত অভিযোগ করে। অভিযোগের আলোকে আসামি রুবেলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এসময় ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া কানের দুল ও ভিডিও ধারণ করা আসামির মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pec8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন