বাঙালি নারীর সাজে মুগ্ধতা ছড়ালেন ক্যাটরিনা

- Advertisements -

এবার অন্তঃসত্ত্বা গুঞ্জনের মাঝেই হলুদ শাড়িতে বাঙালি নারীর সাজে মহানবমীর দিন মুম্বাইয়ের মুখার্জি বাড়ির পূজায় হাজির হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা। এদিন সিল্কের হলুদ শাড়িতে পূজা মণ্ডপে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। খোলা চুল, কানে দুল, মোহময়ী অবতারে দেখা মেলে ক্যাটরিনার। সযত্নে আঁচল দিয়ে আড়াল করে রেখেছেন নিজের পেট। যেন একদম ঐতিহ্যবাহী বাঙালিয়ানা সাজ।

ক্যাটরিনা যখন প্রতিমা দর্শনের জন্য প্যান্ডেলের ভিতর প্রবেশ করেছিলেন, তখন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ও তার পাশে ছিলেন। এরপর দুই অভিনেত্রী ফটো সাংবাদিকদের ক্যামেরায় ছবি তোলার জন্য পোজ দেন।

Advertisements

ক্যাটরিনাকে শাড়িতে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরাও। কেউ বলেছেন, ‘অভিনেত্রীকে শাড়িতে অসাধারণ লাগছে।’ কারো মন্তব্য, ‘সৌন্দর্যের তুলনায় সবদিক থেকে অনবদ্য ক্যাটরিনা।’ কেউ লিখেছেন, ‘ক্যাটরিনা ভারতীয় নন, তবুও তিনি আমাদের ভারতীয় সংস্কৃতিকে সম্মান করেন।’

Advertisements

উল্লেখ্য, সম্প্রতি ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার শুটিং শেষ করেছেন ক্যাটরিনা কাইফ। আগামী ১২ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। এরই মধ্যে মুক্তি পেয়েছে ছবিটির ‘লেকে প্রভু কা নাম’ নামের একটি গান। ক্যাটরিনার ঝুলিতে আরও রয়েছে মুক্তি প্রতিক্ষীত ‘মেরি ক্রিসমাস’ নামের একটি সিনেমা, যেখানে তিনি জুটি বেঁধেছেন বিজয় সেতুপতির সাথে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pekj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন