রেস্তোরাঁ খুললেন প্রিয়াঙ্কা

- Advertisements -

মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পর বেশিরভাগ সময়ে যুক্তরাষ্ট্রেই থাকেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কেবল শ্যুটিং থাকলে দেশে ফেরেন তিনি। সম্প্রতি ‘ম্যাট্রিক্স ৪’ ছবির শ্যুটিংয়ের জন্য বিদেশেই থাকতে হয়েছে বেশি।

Advertisements

সম্প্রতি টুইটারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, নিউইয়র্কে ভারতীয় রেস্তোরাঁ খুলেছেন তিনি। রেস্তোরার নাম দিলেন ‘সোনা’। ২০১৯ সালের কিছু ছবিও পোস্ট করলেন তারই সঙ্গে। পুরনো সেই ছবিতে দেখা গেছে, নিক ও প্রিয়াঙ্কা পুজো করছেন সেখানে। শনিবার সেই জায়গাতেই উদ্বোধন হল ‘সোনা’-র।

প্রিয়াঙ্কার ক্যাপশনে জানা গেল, ভারতের মতোই বৈচিত্র্যপূর্ণ হবে তাদের মেনু। অভিনেত্রী লিখেছেন, ‘দেশের প্রতি ভালবাসা জানিয়েছি এই রেস্তোরাঁর মধ্যে দিয়ে। যে আস্বাদ পেতে পেতে বড় হয়েছি, তারই প্রতিরূপ গড়ে তোলার প্রয়াস’।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/pjp4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন