অভিনেত্রী সানা খানের মা মারা গেছেন

- Advertisements -

নাসিম রুমি: মা হারালেন ভারতীয় সিনেমার প্রাক্তন অভিনেত্রী সানা খান। মঙ্গলবার (২৪ জুন) মুম্বাইয়ে অসুস্থতাজনিত কারণে মারা যান সানার মা সাইদা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সানা তার ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে এই দুঃসংবাদ জানান। তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় মা মিসেস সাইদা অসুস্থতার সঙ্গে লড়াই করার পর আল্লাহর কাছে ফিরে গিয়েছেন। এশার নামাজের পর রাত ৯টা ৪৫ মিনিটে ওশিওয়ারা কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হবে। আমার মায়ের জন্য আপনাদের দোয়া সহায়ক হবে।”

Advertisements

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সানা খান। বিজ্ঞাপন থেকে শুরু করে টেলিভিশন রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছেন। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস সিজন-সিক্স’-এ সেরা তিনে জায়গা করে নিয়েছিলেন।

২০০৫ সালে ‘ইয়েহি হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। ২০০৬ সালে ‘ই’ সিনেমার মাধ্যমে তামিল ভাষার সিনেমায় অভিষেক ঘটে সানার। ২০১০ সালে ‘কল্যাণরাম কাথি’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন সানা। ২০১৩ সালে ‘ক্ল্যাইমেক্স’ সিনেমার মাধ্যমে মালায়ালাম ভাষার সিনেমায় অভিষেক ঘটে। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।

Advertisements

২০২০ সালে সানা অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। মানবিক কাজ ও ইসলাম ধর্ম অনুসরণ করে বাকি জীবন কাটানোর সিদ্ধান্তের কথা জানান। একই বছর মুফতি আনাস সাঈদকে বিয়ে করেন সানা। এ সংসারে তাদের দুটো পুত্রসন্তান রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pm9i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন