বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।
আজ মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করে এ কথা বলেন তিনি।
ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের জনস্বার্থকেই এ সময় গুরুত্ব দেওয়ার কথা বলেন বিএনপির এই নেতা।
সরকার নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়েছে জানিয়ে তিনি বলেন, চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে।
