জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা সিদ্ধান্ত দু-এক দিনের মধ্যে: মুজিবুল হক চুন্নু

- Advertisements -
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচনে যাওয়ার ব্যাপারে দলের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আগামী দু-এক দিনের মধ্যেই জাতীয় পার্টি দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

আজ শুক্রবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের জানান, পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় পার্টি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Advertisements

মুজিবুল হক চুন্নু আরো বলেন, ‘সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার উদ্যোগ নিলে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে।

Advertisements
দলীয়ভাবে আমাদের পার্টির নির্বাচনী প্রস্তুতি রয়েছে। নির্বাচনের জন্য অনূকুল পরিবেশ তৈরি হলেই জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে। আলোচনা করলে যেকোনো সমস্যার সমাধান হতে পারে।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/xvz2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন