জ্বালানি সংকটে দেশ শেষ হয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

- Advertisements -

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন-  জ্বালানি সংকটে দেশ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জ্বালানি মন্ত্রী বলেন দেশে কোনো সংকট নেই; অথচ পাম্পে লাইন কিন্তু কমছে না।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর প্রেস ক্লাবে খেলাফত মজলিস আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গণভোট বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা বিএনপিকেই সমাধান করতে হবে বলে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন- স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন নোট অব ডিসেন্ট বাদে সব মানব, এর কোনো মানে হয় না। এটা জনগণের সঙ্গে শুভঙ্করের ফাঁকি। বিএনপির মনে ফাঁকি ছিল, তাই তারা গণভোট আগে করতে দেয়নি।

Advertisements

তিনি বলেন, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ধরে রাখতেই বিএনপি গুরুত্বপূর্ণ দশটি আইনি ও সাংবিধানিক বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল। এখন নোট অব ডিসেন্টের কথা বলে তারা এগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে না।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদ নিয়ে সরকার বিরোধীদের ওপর দায় চাপিয়ে দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে চায়। সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য বিরোধীদলের সঙ্গে প্রধানমন্ত্রীকে আলোচনায় বসারও আহ্বান জানান তিনি।

Advertisements

তিনি বলেন, ব্যর্থতা ঢাকতে সহিংসতার দিকে দেশকে ঠেলে দেবেন না। চট্টগ্রাম সিটি কলেজে এক ছাত্রের পায়ের রগ কেটে দিয়েছে ছাত্রদল নিজেরাই, অথচ শিবিরের ওপর দোষ দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এ অনুষ্ঠানে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xwk7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন