দলীয় কার্যক্রমে জি এম কাদেরের ওপর নিষেধাজ্ঞা বহাল

- Advertisements -

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞার আদেশ বহাল রেখেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এ আদেশ দেন।

Advertisements

এর আগে, জাপার বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা গত বছরের ৪ অক্টোবর জি এম কাদেরকে দলের চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে আদালতে মামলা করেন।

পরে আদালত জি এম কাদেরের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেন। কিন্তু তিনি আদালতে না আসায় জাপার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম চালানোর ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

Advertisements

মামলায় জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর জি এম কাদের জালিয়াতির মাধ্যমে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণার অভিযোগ আনা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f8ut
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন