দুর্নীতিবিরোধী আইন দৃশ্যমান, দ্রুত ও শক্তভাবে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি গণচীনের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, জাতীয় স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে। জাতীয় সংসদ অধিবেশনে বৃহস্পতিবার (২৭ জুন) প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে অধিবেশনে মান্নান আরো বলেন, ‘দুর্নীতি ইতিমধ্যে সারা দেশে আলোচিত হয়েছে।
সাবেক আইজিপি বেনজীর ও মতিউর রহমানের ঘটনার প্রতি ইঙ্গিত করে সাবেক এই আমলা বলেন, ‘আমাদের সরকারের, বিশেষ করে আমাদের আমলাতন্ত্রের দৃষ্টি আকর্ষণ করব। সম্প্রতি কয়েকটি উদাহরণ অত্যন্ত পীড়াদায়ক আমাদের জন্য।
