দেশে রাজনীতি নেই: গোলাম মোহাম্মদ কাদের

- Advertisements -

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশে রাজনীতি নেই। দেশে রাজনীতি করার পরিবেশ সিমীত হয়ে গেছে। দেশের মানুষের কথা বলার অধিকার সীমিত হয়ে পড়েছে। এটা গণতান্ত্রিক চর্চার জন্য বড় ধরনের হমকী। আমরা মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতার জন্য কাজ করছি। আমরা গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে রাজনীতি করছি। নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার অধিকার ছিনতাই হয়ে গেছে। আমরা মানুষের সব অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবো।

Advertisements

আজ বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের সাবেক নেতাদের সাথে এক সভায় তিনি একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন তোমার, হুমায়ুন খান, দেলোয়ার হোসেন খান মিলন, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামীম আহমেদ রাজীব, এ.কে.এম. সাজ্জাদ পারভেজ, রেজাউর রাজী স্বপন চৌধুরী, রাকিব খান।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/e534
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন