English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
- Advertisement -

ব্রাহ্মণবাড়িয়া-২: কেন্দ্র দখলের শঙ্কা রুমিন ফারহানার

- Advertisements -
ব্রাহ্মণবাড়িয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয় নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নোয়াগাঁও ইউনিয়নের আমার দুজন কর্মীকে রাতে পুলিশ বিনা কারণে ধরে নিয়ে গেছে। আশুগঞ্জ উপজেলার আটটি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি পুলিশ, সেনাবাহিনী ও রিটার্নিং অফিসারকে জানিয়েছি। জোটের প্রার্থী দুপুরে সিল মারার পরিকল্পনা করছে।
নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি বলেন, আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজ কেন্দ্র সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পরে তিনি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে যান।

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি নির্বাচনী আসনে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলায় মোট ভোটারের সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৩ জন ও নারী ভোটার রয়েছেন ১২ লাখ ৪১ হাজার ৬৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8upp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

গুরুতর অভিযোগ করলেন তাসনিম জারা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন