দুই নাতনির সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া

- Advertisements -

দুই নাতনির সঙ্গে এবারো ঈদ করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কয়েক বছর ধরেই দাদির সঙ্গে ঈদ করেন তার দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। তারা খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো ও শর্মিলা রহমান সিঁথির দুই কন্যা। এবারও দাদির সঙ্গে ঈদ করবেন জাফিয়া ও জাহিয়া।

Advertisements

এজন্যে তারা আজ ঢাকায় এসেছেন। দুপুরে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এসময় তাদের মা শর্মিলা রহমান তাদেরকে রিসিভ করেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুর পৌনে ২টা তারা গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। তার প্রায় এক মাস আগে ঢাকায় আসেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/n1h3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন