বিএনপি নেতা খন্দকার আবু আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা

- Advertisements -

ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠক চলাকালে হামলার ঘটনা ঘটেছে। গতকাল বিকেল ৩টায় বায়রা ভবনে ইসি বৈঠক চলাকালে আমন্ত্রিত না হয়েও আনাকাঙ্খিতভাবে ক্যাডার নিয়ে প্রবেশ করেন। এবং ইসি সদস্যদের গালিগালাজ করেন এবং একসময় ইসি সদস্যদের ওপর হামলা ও ভাঙচুর চালান।

এতে বেশ কয়েকজন ইসি সদস্য আহত হয়েছেন। এতে সাধারণ সদস্যরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়।

Advertisements

বায়রার ইসি সদস্যরা এই ঘটনায় তীব্র নিন্দা জানান। পেশি শক্তি প্রয়োগ করে বায়রা দখলের এই ঘৃণ্য প্রচেষ্টা বলে উল্লেখ করেন।

Advertisements

উল্লেখ্য, ইসি কমিটির সভায় সভায় বাইরের কোন অথিতির প্রবেশের কোন সুযোগ থাকে না ইসি কমিটির অনুমোদন ছাড়া। আমন্ত্রণ ছাড়াই তিনি জোর করে সেখানে প্রবেশ করেন। এবং ইসি সদস্যদের ওপর হামলা করেন।
আসন্ন বায়রার নির্বাচনের রি শিডিউল নিয়ে আলোচনার জন্য মূলত বায়রার এই ইসি সভা ছিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lfx0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন