ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, হকারদের ডিজিটাল পরিচয়পত্রে (কার্ড) ব্যবসা করার বৈধ অনুমতি। এই কার্ড ছাড়া নির্দিষ্ট জায়গায় কেউ বসতে পারবেন না।
বৃহস্পতিবার হকার পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আবদুস সালাম বলেন, সবকিছুতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, ঢাকায় কোনো শৃঙ্খলা নাই। এভাবে একটা শহর চলতে পারে না। এ নিয়ে সবার অসন্তোষ।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ দিয়ে প্রশাসক আবদুস সালাম বলেন, উচ্ছেদের বদলে হকারদের পুনর্বাসন করতে চেয়েছেন তিনি। হকারদের বিকল্প ব্যবস্থা ও শৃঙ্খলা ফেরানোর জন্যই প্রকল্প হাতে নিয়েছে সরকার।
হকারদের রাজধানী থেকে বিকেন্দ্রীকরণ করার কথা জানিয়ে প্রশাসক বলেন, আমরা চাই জনগণের জন্য রাস্তা, ফুটপাত পরিস্কার হোক। অল্প সময়ে দেশের চেহারা পাল্টে দিয়েছিলেন জিয়াউর রহমান। তারেক রহমানও সেই পথ অনুসরণ করছেন।
