ব্যবসায়ী নেতা আবু তৈয়ব ভিয়েতনামের অনারারী কনস্যুল নিযুক্ত

- Advertisements -

শফিক আহমেদ সাজীব: বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী নেতা এস এম আবু তৈয়ব চট্টগ্রামে সোস্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনামের অনারারী কনস্যুল নিযুক্ত হয়েছেন।

Advertisements

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র তার নিয়োগ অনুমোদন দিলে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান কুং জানব এস এম আবু তৈয়বকে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় রাষ্ট্রদূত দু দেশের নাগরিকদের মধ্যে নিবিড় যোগাযোগ ও সম্পর্ক তৈরীর মাধ্যমে কৃষি, শিল্প, বাণিজ্য ও সাংস্কৃতিক, সামাজিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য চট্টগ্রাম কনসুলেট অফিস কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নব নিযুক্ত অনারারী কনসুলর এস, এম, আবু তৈয়ব ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রামের এবং নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি , বিজিএমইএ- এর প্রাক্তন ১ম সহ-সভাপতি, চট্টগ্রাম চেম্বারের প্রাক্তন পরিচালক, চট্টগ্রাম ক্লাবের প্রাক্তন চেয়ারম্যান, টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন চট্টগ্রামের আজীবন দাতা সদস্য এছাড়াও তিনি চট্টগ্রামের বিভিন্ন সেবা ও সামাজিক সংগঠনের সাথেও জড়িত।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/povm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন