আল্লাহকে নিয়ে কটূক্তির দায়ে বগুড়ার তরুণী পুতুল আটক

- Advertisements -

ফ্রান্স ও চীনে মহানবী (সাঃ) কে অবমাননার পর এবার বাংলাদেশের বগুড়ায় মহান আল্লাহ তায়ালাকে বিভিন্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ কটূক্তি করেছে পুতুল (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রী।
এ অভিযোগে রবিবার (১ নভেম্বর) রাত ৯টায় কালিয়াকৈর থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত পুতুল বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া চকপোতা গ্রামের সামছুর মেয়ে।
জানা যায়, সন্ধ্যা ৬টায় পুতুল রানী নামের ফেসবুক আইডি থেকে মহান আল্লাহ তায়ালাকে বিভিন্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ কটূক্তি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। শত শত মুসলিম জনতা পুতুলের শাস্তি দাবিতে বাগড়া চকপোতা এলাকায় রাস্তায় বিক্ষোপ মিছিল ও বাড়ী ঘেরাও করে। পরে শেরপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ বিষয়ে পুতুলের পিতা সামছু বলেন, পুতুল ঢাকায় আছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তার শাস্তি চাই।

Advertisements
Advertisements
এ ব্যাপারে শেরপুর থানার এসআই সিয়াম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করা হয়েছে। পুতুল ঢাকায় থাকার কারণে কালিয়াকৈর থানা তাকে আটক করেছে। বর্তমানে তিনি কারাগারে আছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ppaa
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন