English

25 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
- Advertisement -

সিরাজগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কা, গৃহবধূর মৃত্যু

- Advertisements -

সিরাজগঞ্জ পৌর শহরে অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আঁখি খাতুন (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের বিয়ারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আঁখি খাতুন একই এলাকার ফারুক হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহর থেকে একটি এসআই বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হয়। কিন্তু বিয়ারাঘাট এলাকায় এসে পৌঁছালে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশায় থাকা আঁখি খাতুন ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে এ দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে নিহতের পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়রা সড়ক অবরোধ করে। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q2oo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন