ঢাকা-১৮ আসনে জয়ী আ’লীগের হাবিব

- Advertisements -

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৮২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ভোট ৫ হাজার ৩৬৯।
এ ছাড়া গণফ্রন্টের কাজী মো শহিদুল্লাহ পেয়েছেন ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস’র মো. ওমর ফারুক পেয়েছেন ৯১ ভোট ও প্রগতিশীল গণতান্ত্রিক দল মো. মহিবুল্লাহ বাহার পেয়েছেন ৮৭ ভোট।
রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টার থেকে এ ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বেসরকারিভাবে লিখিত ফল ঘোষণায় উল্লেখ করেছেন। এ আসনে মোট ভোট পেড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৮১৮টি। কোনো অবৈধ ভোট ছিল না।

Advertisements
Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/qrs8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন