আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

- Advertisements -

আফগানিস্তানে ভয়বাহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ জনে। আজ সোমবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন অনুভূত হয়। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

Advertisements

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ৮০০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৮০০ জনেরও বেশি। ভূকম্পনের কারণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে একাধিক গ্রাম।

Advertisements

ভূমিকম্পে হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r9iu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন