বগুড়ায় নির্বাচন অফিসের সামনে জামায়াতের বিক্ষোভ

- Advertisements -

তফসিল বাতিলের দাবিতে বগুড়ায় নির্বাচন অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

Advertisements

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শহরের খান্দার মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে জেলা নির্বাচন কার্যালয় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। মিছিলে বগুড়া শহর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের অর্ধশত নেতাকর্মী অংশ নেন।

বগুড়া শহর শাখা জামায়াতের নেতা আজগর আলী এতে নেতৃত্ব দেন। সংক্ষিপ্ত সমাবেশে এ নেতা বলেন, দমন-পীড়ন করে জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করা যাবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রহসন আখ্যা দিয়ে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/qy3k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন