রংপুর ডিআইজি কার্যালয়ে যোগ দিলেন এডিসি হারুন

- Advertisements -

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের পেটানোর ঘটনায় আলোচিত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ ঢাকা থেকে রংপুর ডিআইজি কার্যালয়ে যোগ দিয়েছেন। গতকাল বুধবার তিনি রেঞ্জ ডিআইজি কার্যালয়ে হাজিরা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) পংকজ চন্দ্র রায়।

Advertisements

তিনি বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সাময়িক বরখাস্ত) হারুন বুধবার আমাদের অফিসে যোগদান করেছেন।

Advertisements

এর আগে গত ১২ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত হওয়া রমনা জোনের সাবেক এডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। আদেশের এক সপ্তাহ পর তিনি সেখানে গেলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yrpa
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন