পুরো ক্যারিয়ারে কখনই চিত্রনাট্য পড়েননি সালমান খান

- Advertisements -

ভারতীয় সিনেমার অন্যতম বড় সুপারস্টার সালমান খান। কয়েক কয়েক দশক ধরে এই তারকা একাধিক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। যা বলিউডের বাণিজ্যিক চিত্রকে নতুন রূপ দিয়েছে।

তবে সম্প্রতি তার চলচ্চিত্র বাছাই প্রক্রিয়া সম্পর্কে একটি তথ্য ভক্তদের অবাক করে দিয়েছে। ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘সিকান্দার’ তারকা জানান, পুরো ক্যারিয়ারে তিনি কখনও একটি সিনেমার চিত্রনাট্য পড়েননি। তিনি বলেন, ‘আমি চিত্রনাট্য লিখেছি, কিন্তু কখনও পড়িনি’।

রিতেশ দেশমুখের মারাঠি ছবি ‘রাজা শিবাজি’-তে অতিথি চরিত্রে অভিনয় করার পর এই সালমান একটি সাক্ষাৎকারের প্রোমোতে এই কথা জানান।

Advertisements

এর আগে সালমান খান জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণ চিত্রনাট্য পড়ার চেয়ে একটি চলচ্চিত্রের আবহ এবং বাণিজ্যিক সম্ভাবনা বুঝতে বেশি পছন্দ করেন। তিনি আরও উল্লেখ করেন, অতিরিক্ত চিন্তা এড়াতে তিনি বিস্তারিত চিত্রনাট্য পড়া এড়িয়ে যান, তবে নিজের চিত্রনাট্য এবং ধারণা লেখার কথা স্বীকার করেন।

সাক্ষাৎকারের একপর্যায়ে নিজের বিলাসবহুল ঘড়ির সংগ্রহ নিয়ে কথা বললেন এই অভিনেতা। বিভিন্ন অনুষ্ঠানে এবং জনসমক্ষে উপস্থিতির সময় ১ কোটি টাকারও বেশি মূল্যের নানা ধরনের বিলাসবহুল ঘড়ি পরেন এই সুপারস্টার।

Advertisements

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, ঘড়িগুলো আসলে তার নিজের নয়। তিনি আরও বলেন, আপনারা আমাকে ঘড়ি পরতে দেখেন, কিন্তু তার মানে এই নয় যে ঘড়িগুলো আমার। এটা এই বন্ধুর, অন্যটি অন্য কারও হতে পারে।

উল্লেখ্য, সালমান খান সম্প্রতি ‘রাজা শিবাজি’ ছবিতে জিবা মহালা চরিত্রে একটি অতিথি চরিত্রে দেখা গেছে। রিতেশ দেশমুখ পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, জেনেলিয়া দেশমুখ, ভাগ্যশ্রী, ফারদিন খান এবং মহেশ মাঞ্জরেকরসহ আরও অনেক অভিনেতা। ছবিতে একজন দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে সালমান খানের অভিনয় সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বর্তমানে সালমান খান ‘মাতৃভূমি’ ছবিতে অভিনয় করছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rddr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন