বিমানেই নারী সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ, ব্যাঙ্গালুরুতে গ্রেফতার অভিযুক্ত

- Advertisements -

২০২২ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভারতের দিল্লিগামী ফ্লাইটে বিমানের মধ্যেই নারী সহযাত্রীর গায়ে মূত্রত্যাগের ঘটনায় অভিযুক্ত শঙ্কর মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতের দিকে তাকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গ্রেফতার করে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisements

শঙ্করকে ধরতে কয়েকদিন ধরেই নানা রাজ্যে অভিযান চালিয়ে আসছিল দিল্লি পুলিশের কয়েকটি দল। গ্রেফতার এড়াতে নিজের শহর মুম্বাই ছেড়ে পালিয়েছিলেন শঙ্কর।

নিজের মোবাইল ফোনটিও বন্ধ রেখেছিলেন শঙ্কর। বন্ধুদের সাথে যোগাযোগ করতে ব্যবহার করতে সামাজিক যোগাযোগমাধ্যম।

Advertisements

২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লিগামী ফ্লাইটে মদ্যপ শঙ্কর নারী সহযাত্রীর গায়ে মূত্যত্যাগের ঘটনা ঘটান। বিষয়টি প্রকাশ্যে এলে নড়েচড়ে বসে ভারতের প্রশাসন। তাকে ধরতে শুরু হয় জোর তৎপরতা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rff7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন