বিটিভির ‘আড্ডা’য় ববিতা

- Advertisements -

নাসিম রুমি: ঈদ মানেই আনন্দ, স্মৃতি আর প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোর বিশেষ উপলক্ষ। এই আনন্দকে আরও রঙিন করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ ‘আড্ডা’র আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

শোবিজের দুই প্রজন্মের তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে উঠে আসবে ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প। অনুষ্ঠানে গল্প, গান, হাসি-ঠাট্টা আর খুনসুটিতে জমে উঠবে প্রাণবন্ত আড্ডা।

সেই আড্ডার অন্যতম চমক হয়ে থাকছেন কিংবদন্তি নায়িকা ববিতা।

Advertisements

শফিউল আলম বাবুর সঙ্গে স্মৃতিচারণে এই আয়োজনে অংশ নিয়ে একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী জানাবেন তার নায়িকা হয়ে ওঠার গল্প। বলবেন ঈদ উদযাপন ও বিভিন্ন সিনেমার স্মরণীয় অভিজ্ঞতার কথাও। এ পর্বের প্রযোজনায় রয়েছেন আব্দুল্লাহ আল মামুন। প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায়।

‘আড্ডা’ অনুষ্ঠানে আরও অংশ নিয়েছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত, অভিনেত্রী দিলারা জামান, সংগীতশিল্পী খুরশিদ আলম, অভিনেত্রী আইনুন নাহার পুতুল, কণ্ঠশিল্পী তানিয়া সুলতানা লিজা, মুহিন খান এবং অভিনেতা নীরব।

Advertisements

এই দুই পর্বের ‘আড্ডা’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল। পর্ব দুটি প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান ও নাজমুল হক। প্রচার হবে ঈদের দিন ও ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬টায়।

দুই প্রজন্মের শিল্পীদের গল্প, গান আর প্রাণখোলা স্মৃতিচারণে সাজানো এই আড্ডা ঈদের আনন্দকে দর্শকদের কাছে আরও উজ্জ্বল করে তুলবে বলেই প্রত্যাশা বিটিভি কর্তৃপক্ষের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rhke
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

কবিতা: মা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন