সার্কাসকন্যা হয়ে আসছেন মিথিলা

- Advertisements -

নাসিম রুমি: সার্কাসকন্যা হয়ে বড় পর্দায় আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ সিনেমায় এই ভূমিকায় দেখা যাবে তাঁকে। ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমায় মিথিলার চরিত্রের নাম তারা। চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল বলে জানান মিথিলা।

Advertisements

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এমন চরিত্রে আগে কখনোই অভিনয় করা হয়নি। সার্কাসে আমাকে নাচতে হয়েছে, ছুরি খেলায় অংশ নিতে হয়েছে। চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য নিয়মিত অনুশীলন করতে হয়েছে। বিশেষ করে ছুরি খেলায় অংশ নিতে যথেষ্ট সাহসের দরকার ছিল।

Advertisements

একটি দৃশ্য আছে, যেখানে আমার দিকে লক্ষ্য করে ছুরি মারা হয়। অল্পের জন্য সেটি আমার শরীরে লাগেনি।’
মিথিলা আরও বলেন, ‘এই সিনেমার শুটিং হয়েছে কালীগঙ্গা নদীর পাড়ে। নৌকায়ও বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্য আছে আমার। পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই নিজের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rjdu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন