মানসম্মত রাস্তার দাবিতে নাটোরে মানববন্ধন

- Advertisements -

নাটোরের গুরুদাসপুরে নয়াবাজার-ভিটাকাজিপুর লোহার ব্রিজ পর্যন্ত রাস্তায় নিম্নমানের সামগ্রী অপসারণ করে মানসম্মত রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বুধবার সকাল ১১টায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ধারাবারিষা, খাঁকড়াদহ এবং উদবাড়িয়া এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Advertisements

ধারাবারিষা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক মোল্লার নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল হোসাইন, নাটোর ছাত্র কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ আহম্মেদ, জহুরুল ইসলাম, নেওয়াজ শরীফসহ অরো অনেকে।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, তিন কোটি চার লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নয়াবাজার টু ভিটাকাজিপুর রাস্তা। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। নিম্নমানের সামগ্রী অপসারণ করে দ্রুত সময়ের মধ্যে মানসম্মত রাস্তা নির্মাণের জোড় দাবি জানান।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/9x6f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন