ছুটির প্রথম দিনেই ম্যাজিস্ট্রেট নিয়ে মাঠে বিআরটিএ

- Advertisements -

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ছুটির প্রথম দিনেই মাঠে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করেছে সংস্থাটি।

সোমবার (২৫ মে) দুপুর ২ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ’র বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান। এ সময় বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার,যাত্রীসেবা কার্যক্রম ও যানবাহনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

Advertisements

অভিযান চলাকালে চালক, যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় রোধে প্রতিটি বাস কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া দুর্ঘটনা প্রতিরোধে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং অদক্ষ চালকের হাতে যানবাহন না দেওয়ার বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সতর্ক করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Advertisements

বাস টার্মিনাল পরিদর্শনকালে বিআরটিএ বিভাগীয় পরিচালক মো: জিয়াউর রহমান বলেন ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ করতে মাঠপর্যায়ে নজরদারি, ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3ux6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন