ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। মঙ্গলবার ভোরে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
সেতু কর্তৃপক্ষ আরও বলছে, গত ২৪ ঘণ্টয়া সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬ টি যানবাহন পারাপার করছে। এছাড়া বৃষ্টির কারণে যানবাহন স্বাভাবিক গতিতে যেতে পারেনি। এতে মহাসড়কের সেতু থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত ১৫কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের গতি কমে যায়। কোথাও কোথাও থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, মঙ্গলবার ভোররাতে বৃষ্টি হওয়া ও অতিরিক্ত যানবাহনের চাপে এ অবস্থার সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে সেতু বিভাগ ও পুলিশ কাজ করে যাচ্ছে।
