পদ্মা সেতুতে নিরাপদে বাইক চালানোর জন্য পূজামণ্ডপে প্রার্থনা ও পূজা

- Advertisements -

ফরিদপুরে পদ্মা সেতুতে নিরাপদে বাইক চালানোর জন্য পূজামণ্ডপে প্রার্থনা ও পূজা করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে দক্ষিণবঙ্গ বাইকার্সের আয়োজনে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লা এলাকার সার্বজনীন পূজামণ্ডপে এ আয়োজন করা হয়। এ সময় বিশেষ প্রার্থনা ও পূজা পরিচালনা করেন পূর্ব খাবাসপুর সার্বজনীন পূজামণ্ডপের পূজারী ব্রাহ্মণ শংকর চক্রবর্তী।

Advertisements

দক্ষিণবঙ্গ বাইকার্সের সদস্য সীমান্ত দাস জানান, গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর ওই সেতু দিয়ে অন্যান্য যানবাহনের মতো বাইক চলাচল শুরু হয়। তবে কয়েক দিনের মধ্যেই পদ্মা সেতুতে বাইক চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বাইকারদের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা সেতু দিয়ে বাইক চালানোর।

তিনি আরও জানান, দুর্গা মায়ের কাছে বিশেষ প্রার্থনা করা হয়েছে। মা যেন কৃপা করেন এবং সবাই নিরাপদ ও নির্বিঘ্নে পদ্মা সেতু দিয়ে যেন বাইক চালাতে পারেন। এটি মায়ের কাছে আবেগ ও ভালোবাসার সংমিশ্রণ মা যেন কৃপা করে।

Advertisements

এ সময় দক্ষিণবঙ্গ বাইকার্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সীমান্ত অঙ্কন পাল, শুভ মণ্ডল, দাস, পার্থ সাহা, মৃদুল সাহা, সাম্য দে, শঙ্কর সাহা, শাওন কর্মকার, পঙ্কজ সাহা প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ftom
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন