৭ বছর পর কানিজ সুবর্ণা

- Advertisements -

দীর্ঘ ৭ বছর পর গানের ভুবনে পা রাখলেন নন্দিত কণ্ঠশিল্পী কানিজ সুবর্ণা। রেকর্ড করলেন নতুন একটি একক গান; শিরোনাম ‘মায়া’। এর কথা লেখার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন তানভীর তারেক। সম্প্রতি ধানমন্ডির কোলাহল স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। এ নিয়ে কানিজ সুবর্ণা বলেন, ‘৭ বছর পেরিয়ে গেছে, নতুন কোনো গান রেকর্ড করা হয়নি।

Advertisements

অবশেষে দীর্ঘদিনের বিরতি ভেঙে সুযোগ হলো মাইক্রোফোনের সামনে দাঁড়ানোর। গানের ভুবনে ফিরে অন্যরকম ভালো লাগায় মন ভরে গেছে। এর পেছনে কৃতিত্ব তানভীর তারেকের। কারণ অনেকেই বিভিন্ন সময় বলেছেন, ‘কানিজ তোমার জন্য গান করছি। নতুন প্রজেক্ট করছি। কিন্তু কারও গানই আর গাওয়া হয়ে ওঠেনি। অবশেষে তানভীরের হাত ধরেই গানের ভুবনে নতুন করে যাত্রা শুরু হলো। এই যাত্রা অব্যাহত রাখতে এখন নিয়মিত গান করতে চাই।’

সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘কিছুদিন আগে আমার রাতাড্ডা শোতে অতিথি হয়েছিলেন কানিজ। তখনই তাঁকে নিয়ে নতুন গান করব বলে জানাই। কানিজও আনন্দের সঙ্গে গানের ভুবনে ফেরার জন্য প্রস্তুত হয়ে যান। নতুন এই গানে শ্রোতারা কানিজের জীবনের গল্পই খুঁজে পাবেন, যা অনেকের মনে ছাপ ফেলবে।’ আসছে ঈদে ধ্রুব মিউজিক স্টেশন থেকে ‘মায়া’ গানটি প্রকাশ পাবে।’

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/rpsk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন