মালির সঙ্গে উত্তেজনায় দুই কূটনীতিককে ফ্রান্স ছাড়ার নির্দেশ

- Advertisements -

মালিতে এক ফরাসি রাষ্ট্রদূতকে গ্রেফতারের পর থেকে দেশটির সঙ্গে ফ্রান্সের এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। এর জের ধরেই মালির সঙ্গে সন্ত্রাসবিরোধী সহযোগিতা স্থগিত করেছে প্যারিস। পাশাপাশি মালির দুই কূটনীতিককে ফ্রান্স ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই দুই কূটনীতিককে শনিবারের মধ্যে ফ্রান্স ত্যাগ করতে হবে।

Advertisements

অন্যদিকে মালি ইতোমধ্যে বামাকোতে অবস্থিত ফরাসি দূতাবাসের পাঁচ কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছে। গত রবিবারই তারা মালি ছেড়েছেন।

সূত্রটি আরও জানিয়েছে, ‘আমাদের নাগরিককে দ্রুত মুক্তি না দেওয়া হলে’ শীঘ্রই ‘অন্যান্য ব্যবস্থা’ বাস্তবায়ন করা হবে।

Advertisements

আগস্টে ফ্রান্স বলেছিল, তারা ‘যেকোনো ভুল বোঝাবুঝি দূর করতে’ এবং গ্রেফতারকৃত রাষ্ট্রদূতের ‘তাৎক্ষণিক মুক্তি’ নিশ্চিত করতে মালির সাথে আলোচনা করছে।

প্যারিস বামাকোর অস্থিতিশীলতার দাবিকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে এবং বলেছে যে দূতাবাসের কর্মচারীকে কূটনৈতিক দায়মুক্তির অধীনে মুক্তি দেওয়া উচিত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ruax
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন