নিজের জনপ্রিয় সিনেমা নিজেই দেখেননি অভিনেতা জনি ডেপ!

- Advertisements -

হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা জনি ডেপ। যিনি অনেক আইকনিক সিনেমার নায়ক। জনি অভিনীত ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ ফ্রাঞ্জাইজির সিনেমাগুলো বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়। তার সিনেমাগুলো দেখেননি এমন হলিউড সিনেমাপ্রেমী খুঁজে পাওয়া বিরল।

তবে স্বয়ং অভিনেতা ডেপ ওরফে ক্যাপটেন জ্যাক স্প্যারো নাকি নিজেই তার ছবিগুলো দেখেননি। ‘পাইরেটস অফ দ্য ক্যারিবয়ান’ সিনেমার প্রথম কিস্তি ‘দ্য কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল’ দেখেননি জনি ডেপ।

এর আগেও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী তাদের নিজের কাজ দেখতে অস্বীকার করেছেন। টম হ্যাঙ্কস, যিনি হলিউডের অনেক আইকনিক সিনেমায় কাজ করছেন। পূর্বে প্রকাশ করেছিলেন তিনি ‘ফরেস্ট গাম্প’সহ নিজের অভিনীত অনেক সিনেমা দেখেননি।

Advertisements

এমনকি রিজ উইদারস্পুনও একই পথের পথিক। তিনি তার নিজের সিনেমা দেখেন না। কারণ এটি তাকে ‘আত্ম-ঘৃণা’র অবস্থার দিকে নিয়ে যায়।

জনি ডেপ তার জনপ্রিয় সিনেমাটি দেখেননি। এই তথ্যটি তখন জানা যায়, যখন ‘অ্যাকোয়াম্যান’ অভিনেত্রী অ্যাম্বার দাবি করেছেন যে, ডেপ তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। অভিনেতাকে এজন্য আদালতে পর্যন্ত যেতে হয়। মেট্রো ইউকে অনুসারে, জনি ডেপকে তখন আদালতে তার ক্যারিয়ার সম্পর্কে প্রশ্ন করা হয়।

Advertisements

তখন অভিনেতা বলেছিলেন, ‘আমি প্রথম পাইরেটস সিনেমা দেখিনি। কিন্তু আমি বিশ্বাস করি সিনেমাটি বেশ ভালো করেছে। কেননা তারা এই ফ্র্যাঞ্চাইজিটি আরও তৈরি করতে চেয়েছিল এবং আমি সেটা করতে পেরেছি। ২০০৩ সালে মুক্তি পায় ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’র প্রথম কিস্তিটি।

চারটি ভিন্ন বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছিল। এমনকি আমি নিজেও সেরা প্রধান অভিনেতা বিভাগে মনোনীত হয়েছিলাম।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sedz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন