এবার শাহরুখের প্রতিবেশী আমির!

- Advertisements -

নাসিম রুমি: বলিউড কিং শাহরুখ খানের পর এবার আমির খানও নতুন ঠিকানায় পাড়ি দিলেন। গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলের উইলনোমনা অ্যাপার্টমেন্টে চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আমির।

এর মধ্য দিয়ে তিনি শাহরুখের প্রতিবেশী হলেন। এই ফ্ল্যাটগুলোর মাসিক ভাড়া ভারতীয় প্রায় ২৪.৫ লাখ টাকা। তবে হঠাৎ করে আমিরের এই ফ্ল্যাট ভাড়া নেওয়ার পেছনে একটি বড় কারণ রয়েছে।

Advertisements

বর্তমানে তিনি যে ভার্গো-কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে থাকেন, সেখানে ১২টি অ্যাপার্টমেন্ট রয়েছে ।সেগুলোর পুনর্নির্মাণের কাজ চলছে। এই পুনর্নির্মাণের কাজ শেষ হলে বর্তমান ফ্ল্যাটগুলো দ্বিগুণ আকারে বিলাসবহুল সি-ফেসিং অ্যাপার্টমেন্টে রূপান্তরিত হবে।

জানা গেছে, এর প্রতি বর্গফুটের দাম এক লাখ টাকারও বেশি হবে। এ কারণে পাঁচ বছরের জন্য নতুন এই চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আমির। চুক্তির মেয়াদ ২০২৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত।

Advertisements

আমিরের নতুন ঠিকানা থেকে শাহরুখ খানের বিখ্যাত বাড়ি ‘মন্নত’-এর দূরত্ব মাত্র ৭০০ মিটার। শাহরুখ ‘মন্নতের’ রক্ষণাবেক্ষণের জন্য ওই অঞ্চলেই নতুন একটি বাড়ি নিয়েছেন। শুধু শাহরুখ নন, ওই এলাকায় বলিউডের আরও অনেক বিশিষ্টজনের বাস।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sics
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন