বুধবার সিলেটের চার ল্যাবে করোনা পজেটিভ শনাক্ত ৪২৭ জন

- Advertisements -

বুধবার (১১ অগাস্ট) সিলেটের চার ল্যাবে আরো একদিনে ৪২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব, শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ৪৭০ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

Advertisements

এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, বুধবার ওসমানীর ল্যাবে ২৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

Advertisements

সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৭৩ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শহীদ শামসুদ্দিন হাসপাতালের এন্টিজেন ল্যাব ২০ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/smzz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন