ওতামেন্দির নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

- Advertisements -

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। মহারণ শুরুর আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা শিবির। অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির ওপর থাকা এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। গতকাল শুক্রবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা নিষেধাজ্ঞাটি তুলে নেয়।

ফলে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে আর কোনো বাধা রইলো না তার। ৩৮ বছর বয়সী ওতামেন্দির এই ‘কপাল খোলার’ নেপথ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদন এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশেষ ভূমিকা ছিল বলে জানা গেছে।

Advertisements

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে রেফারির সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন ওতামেন্দি। নিয়ম অনুযায়ী তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়। এই নিষেধাজ্ঞা ফিনালিসিমায় কার্যকর হওয়ার কথা থাকলেও ম্যাচটি না হওয়ায় তা বিশ্বকাপের প্রথম ম্যাচের ওপর এসে পড়ে।

Advertisements

এরপরেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই শাস্তি মওকুফের জন্য ফিফার কাছে আবেদন করে। ফিফা সেই আবেদন গ্রহণ করায় আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই তাকে পাচ্ছে আলবিসেলেস্তেরা। এই ডিফেন্ডার বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন। তবে গুঞ্জন রয়েছে, বিশ্বকাপের পর তিনি নিজের দেশ আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেটে যোগ দিতে পারেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wzu0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন