নারী ক্রিকেটে প্রথম ‘টাইম আউট’ রিতসি চোডেন

- Advertisements -
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ হওয়ার ঘটনা এখনো আলোচনায়। সেই ঘটনার প্রায় তিন বছর পর নারী ক্রিকেটেও দেখা গেল একই ধরনের বিরল আউট।

ভুটানের ব্যাটার রিতসি চোডেন আন্তর্জাতিক নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ‘টাইমড আউট’ হয়ে আউট হয়েছেন।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত এসিসি প্রিমিয়ার কাপের ম্যাচে নেপালের বিপক্ষে এই ঘটনা ঘটে। রান তাড়ায় নেমে প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হন ভুটানের ওপেনার এনগাওয়াং চোডেন। এরপর ব্যাট করতে নামার কথা ছিল রিতসি চোডেনের।

কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে ক্রিজে পৌঁছাতে পারেননি। গ্লাভস ও হেলমেট হাতে নিয়ে প্রায় ৯০ সেকেন্ড পর ক্রিজে আসেন চোডেন। তখনই নেপালের ফিল্ডাররা ‘টাইমড আউট’-এর আবেদন করেন।

Advertisements

অন-ফিল্ড আম্পায়ার সেই আবেদন মেনে নিলে কোনো বল না খেলেই সাজঘরে ফিরে যেতে হয় তাকে।

ঘটনার পর মাঠে উল্লাস করেছিল নেপাল দল। তবে ম্যাচ শেষে বিষয়টি নিয়ে ভিন্ন সুর শোনা যায় দেশটির ক্রিকেট বোর্ডের কাছ থেকে।

Advertisements

নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএন) এক বিবৃতিতে ভুটান ক্রিকেট, সংশ্লিষ্ট খেলোয়াড় এবং সব অংশীজনের কাছে ক্ষমা চেয়েছে।

বিবৃতিতে বলা হয়, “ঘটনাটি ক্রিকেটের আইন অনুযায়ী হলেও এটি আমাদের ধারণ করা ক্রিকেটীয় মূল্যবোধ ও ‘স্পিরিট অব ক্রিকেট’-এর প্রতিফলন নয়। খেলাধুলায় পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ন্যায়সঙ্গত আচরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হন। এবার সেই বিরল আউটের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন ভুটানের রিতসি চোডেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/03xi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন