বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে ফিফার নিষেধাজ্ঞা

- Advertisements -

শেষ মুহূর্তে নীতিমালায় পরিবর্তন এনে বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে দর্শকদের পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। এর ফলে তৃষ্ণার্ত সমর্থকদের স্টেডিয়ামের ভেতর থেকে বোতলজাত পানি কিনতে হবে।

গত মাস পর্যন্ত ফিফার আনুষ্ঠানিক স্টেডিয়াম আচরণবিধিতে উল্লেখ ছিল, ‘খালি, স্বচ্ছ ও পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল, যার ধারণক্ষমতা সর্বোচ্চ ১ লিটার, স্টেডিয়ামে আনা যাবে।’

কিন্তু বুধবার জানা যায় সেই নির্দেশিকা সংশোধন করে এখন স্পষ্টভাবে রিফিলযোগ্য পানির বোতল নিষিদ্ধ করা হয়েছে। হালনাগাদ আচরণবিধিতে বলা হেেয়ছে, ‘পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনা যাবে না।’

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ফিফার একজন মুখপাত্র জানান, নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, বিশ্বকাপের কয়েকটি ভেন্যুতে আগে থেকেই রিফিলযোগ্য বোতল নিষিদ্ধ ছিল।

Advertisements

বিবৃতিতে বলা হয়, ‘ফিফা সকল খেলোয়াড়, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। খেলোয়াড় ও দর্শকদের আঘাতের ঝুঁকি কমাতে বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ফিফা জানিয়েছে, স্টেডিয়াম এলাকায় কুয়াশা-স্প্রে স্টেশন, পাখা, পানি সরবরাহ কেন্দ্র এবং শীতলায়ন তাঁবুর ব্যবস্থা থাকবে। এছাড়া ভেন্যুর ভেতরে বিক্রি হওয়া বোতলজাত পানির দাম সংশ্লিষ্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্যান্য ইভেন্টের দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে বলেও জানানো হয়েছে।

এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে খোলা স্টেডিয়ামগুলোতে অতিরিক্ত গরমের কারণে দর্শকদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

গত মাসে প্রকাশিত ওয়ার্ল ওয়েদার এ্যাট্রিবিউশনের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ২৬টি এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ওয়েট বাল্ব গ্লোবাল টেম্পারেচার (ডব্লিউবিজিটি) ২৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে।

Advertisements

ডব্লিউবিজিটি হলো মানবদেহে তাপজনিত চাপের একটি সূচক, যা তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি এবং সূর্যালোকের মাত্রা একত্রে বিবেচনা করে নির্ধারণ করা হয়।

গত বছরের ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দর্শকরা তীব্র গরমের অভিযোগ করেছিলেন, সমর্থকদের স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qyx0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন