পাকিস্তানকে আবারো হারিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য সিমন্সের

- Advertisements -
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেটিও পাকিস্তানের ঘরের মাঠে। প্রথমবার প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট জয়ের সঙ্গে দুই ম্যাচের সিরিজও জিতে যায় বাংলাদেশ। সেই সুখ স্মৃতি নিয়েই এবার ঘরের মাঠে নামবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা।
এবার দেশের মাটিতে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন ফিল সিমন্স। বাংলাদেশের কোচ বলেছেন,‘ওটা (২০২৪) ইতিহাস।সেই ইতিহাস এখন অতীত।
আপনি ইতিহাস নিয়ে কথা বলছেন। আমরা এখন নতুন ইতিহাস গড়তে চাই। এ জন্যই আমরা শুক্রবারের দিকে তাকিয়ে আছি এবং দেখতে চাই কী হয়। তখন কী হয়েছিল তা কোনো ব্যাপার না।’

 

সিরিজ জয়কে অতীত বললেও রাওয়ালপিন্ডির দুই টেস্ট যে আত্মবিশ্বাস জোগাবে সেটা অবশ্য স্বীকার করছেন সিমন্স। কোচ বলেছেন, ‘হ্যাঁ, সেটা মাথায় তো থাকবেই। ভেতর থেকে আপনাকে প্রেরণা দেবে যে শেষ ম্যাচটায় জয় পেয়েছি। তবে এটা এখন নতুন ম্যাচ, নতুন জায়গা। আমরা এখন বাংলাদেশে আছি, পাকিস্তানে নয়।

Advertisements

সবকিছু পেছন ফেলে এই ম্যাচের দিকেই আমাদের মনোযোগ দিতে হবে।’

টেস্ট সিরিজ নিয়ে ড্রেসিংরুমে কোনো চাপ নেই জানিয়ে সিমন্স বলেছেন, ‘আমার মনে হয়, ড্রেসিংরুমের চেয়ে বাইরেই প্রত্যাশাটা ৯৫ শতাংশের বেশি। ড্রেসিংরুমের প্রত্যাশার চেয়ে আপনাদের (মিডিয়ার), সাধারণ মানুষের এবং বাকি সবার প্রত্যাশা অনেক বেশি। আমরা প্রস্তুতি নিই এবং খেলার জন্য মুখিয়ে থাকি। গত সিরিজ থেকে বয়ে আসা প্রত্যাশা আমাদের কোনো সাহায্য করে না। তাই আমরা চেষ্টা করি সেগুলোকে ড্রেসিংরুমের বাইরে রাখতে। আমার মনে হয়, ভেতরের চেয়ে বাইরের চাপটাই বেশি।’

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/1vay
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন